Posts

Showing posts from September, 2022

‌জোনাক পোকা

ভা‌লোবাসা নামক গল্পে,  তোমার অ‌ভিনয় শৈলীতে এ‌তোটা মগ্ন হয়ে গিয়ে‌ছিলাম  বু‌ঝি‌নি লেট নাইট শো ছিল, যখন ঘোর কাট‌লো দে‌খি আমার গন্তব‌্য বিস্তীর্ণ আঁধারে ঢাকা, বার বার অ‌ভিসম্পাত দিলাম নি‌জের র্নিবু‌দ্ধিতার!  অসহায়ত্বের রঙ লে‌প্টে দিলো, সযত্নে বোনা ভা‌লোবাসার রঙিন চাদরটা‌কে। হঠাৎ এক সদয় জোনাক পোকা  তার আলো যেন ঠিক‌রে দি‌লো আমার অন্ধকারে ঢাকা দৃ‌ষ্টি‌কে, হে‌সে বল‌লো,তোর ম‌তো  বোকা আছে বলে এই পৃ‌থিবী‌তে আজও স্বর্গ না‌মে পা‌য়ে হেঁ‌টে।  জোনাক পোকা বল‌লো,আমার আলোটুকু দিয়ে তোর ভা‌লোবাসা আবার রা‌ঙি‌য়ে নে, শুধু মানব মানবীর ভা‌লোবাসা ছে‌ড়ে  এবার তোর ভা‌লোবাসা ছ‌ড়ি‌য়ে দে নীলাকা‌শে, যে শিশু নোংরা ডাষ্ট‌বি‌নে একটু মমতার জন‌্য কাঁদ‌ছে যে ধ‌র্ষিতা কিশোরীর কপা‌লে রাখছে না কে‌উ হাত, যে পঙ্গু বাবা,অসহায়ত্ব নিয়ে  বাঁধ‌ছে আত্মহননের র‌শি, তুই তা‌দের জন‌্য হ‌বি জোনাক পোকা, পৃ‌থিবী নামক নিষ্ঠুর গ্রহে তোর ভা‌লোব‌াসা তা‌দের দে‌বে প্রাণ। জোনাক পোকা,আমি তোমার কথা রে‌খে‌ছি আমার ভা‌লোবাসা আজ আর ভুল নয়, গন্ধরাজ হ‌য়ে হাসে প্রা‌প্তির বাগা‌নে। #আফ‌...

অ‌ভিমা‌নের গল্প

 সব বৃ‌ষ্টি কি শুধুই বৃ‌ষ্টি হয়?  কিছু কিছু বৃ‌ষ্টি অ‌ভিমা‌নের গল্প লি‌খে,                                   সব প্রেমে কি  মিল‌ন হয়?  কিছু কিছু প্রেম বেঁ‌চে থা‌কে রা‌তের কান্না আর দীর্ঘশ্বা‌সে।  চাঁদ ছোঁয়ার স্বপ্ন ছিল ভীষণ এক‌দিন স্বপ্ন‌দেখা আমার যুগল চোখ শাসা‌লো আমাকে  ভীষণ, বল‌লো পোড়ামুখী,বাস্তবতায় থাক আকাশের চাঁদ দূ‌রেই শোভন, কা‌ছে এলে দেখা দেয় কলঙ্ক দাগ।  বৃ‌ষ্টি‌তে ব‌্যালক‌নির প্রাণবন্ত গন্ধরাজ গাছ তা‌কে ছুঁ‌য়ে হৃদ‌য়ে আনি আত্ম‌বিশ্বাস,  বৃ‌ষ্টি ঝরুক য‌তোই জীবন জু‌ড়ে আমি র‌বো প্রাণবন্ত,গা‌ছের পাতার ম‌তো।  #আফরোজা মুক্তা