অভিমানের গল্প
সব বৃষ্টি কি শুধুই বৃষ্টি হয়?
কিছু কিছু বৃষ্টি অভিমানের গল্প লিখে, সব প্রেমে কি মিলন হয়?
কিছু কিছু প্রেম বেঁচে থাকে
রাতের কান্না আর দীর্ঘশ্বাসে।
চাঁদ ছোঁয়ার স্বপ্ন ছিল ভীষণ
একদিন স্বপ্নদেখা আমার যুগল চোখ
শাসালো আমাকে ভীষণ,
বললো পোড়ামুখী,বাস্তবতায় থাক
আকাশের চাঁদ দূরেই শোভন,
কাছে এলে দেখা দেয় কলঙ্ক দাগ।
বৃষ্টিতে ব্যালকনির প্রাণবন্ত গন্ধরাজ গাছ
তাকে ছুঁয়ে হৃদয়ে আনি আত্মবিশ্বাস,
বৃষ্টি ঝরুক যতোই জীবন জুড়ে
আমি রবো প্রাণবন্ত,গাছের পাতার মতো।
#আফরোজা মুক্তা
Comments
Post a Comment